যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের চিত্রা নদীর তীরে অবস্থিত শ্রীশ্রী নিত্যানন্দ নিত্যানন্দ পীঠে তিন দিনব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এলাকার ভক্তবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাঘারপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, নারিকেলবাড়িয়া ইউনিয়ন বিএনপির বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব মশিউর রহমান। তিনি তার বক্তব্যে ধর্মীয় সম্প্রীতি ও শান্তি বজায় রাখার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন নারিকেলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি লস্কর নাজমুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কমিটির সন্তোষ বাবু, ইউনিয়ন বিএনপির নেতা গোলাম রহমান বিশ্বাস এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
তিন দিনব্যাপী এই মহানাম যজ্ঞে প্রতিদিন পূজা-অর্চনা, কীর্তন ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠান শেষে পূজা মণ্ডপ কমিটির পক্ষ থেকে উপস্থিত অতিথি ও নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করানো হয়।