বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। মহাসড়কের দুপাশেই ব্যারিকেড দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। এ সময় মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন নাসা কোম্পানির শ্রমিকেরা।
শ্রমিকেরা বলেন, ‘দীর্ঘদিন ধরে বকেয়া বেতন না দেওয়ায় তারা পরিবার নিয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন। এখন অনিয়মতান্ত্রিক ও অবৈধভাবে কোম্পানি বন্ধের পাঁয়তারা করা হচ্ছ। শিগ্গির বকেয়া বেতন না দিলে আমরা আরো কঠোর আন্দোলন দিতে বাধ্য হব।’