যশোরের মনিরামপুরে আপন শ্যালিকাকে ধ*র্ষণের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত ডাঃ রাফসান জানি (২৯)-কে গ্রে*ফতার করেছে পুলিশ। এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ডাঃ রাফসান জানি তার পারিবারিক সম্পর্কের সুযোগ নিয়ে আপন শ্যালিকার ওপর এই পাশবিক নি*র্যাতন চালান। বিষয়টি জানাজানি হওয়ার পর এবং ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।
ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে।
মামলা দায়েরের পরপরই মনিরামপুর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত চিকিৎসককে গ্রে*ফ*তার করতে সক্ষম হয়।
ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে এবং মা*মলার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। অপরাধী যেই হোক না কেন, তাকে কোনো ছাড় দেওয়া হবে না।"
একজন চিকিৎসকের এমন নৈতিক স্খলন ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার খবরে স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। সাধারণ মানুষ দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।