Primeedition
এডিশন ডেস্ক
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪:৪১ দুপুর
অনলাইন সংস্করণ |48 ভিউ

লক্ষ্মীপুরে মাদ্রাসার ছাত্র বলাৎকারের ঘটনায় হেফাজত নেতা গ্রেফতার

লক্ষ্মীপুরে মাদ্রাসার ছাত্র বলাৎকারের ঘটনায় হেফাজত নেতা গ্রেফতার

লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে হেফাজত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মাওলানা মো. আব্দুল আহাদ (৪৫)। তিনি দিঘুলী রাস্তার মাথায় অবস্থিত ওই মাদ্রাসার মুহতামিম ।

ভুক্তভোগী পরিবার জানায়, গত শনিবার (১৮ জুলাই) রাত আটটা থেকে ৯টার দিকে মাদ্রাসার হিফজ বিভাগের ১২ বছর বয়সী ওই শিক্ষার্থীকে নিজের কক্ষে ডেকে নেন মুহতামিম। সেখানে তাকে ধর্ষণ করা হয়। পরদিন রোববার দুপুরে শিশুটি সুযোগ বুঝে মাদ্রাসা থেকে পালিয়ে নিজ বাড়িতে চলে যায়।

বাড়িতে ফিরে শিশুটি তার মাকে পুরো ঘটনা খুলে বলে। বিষয়টি জানাজানি হলে রোববার রাতে ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটকে রাখেন। খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে নিজেদের হেফাজতে নেয় এবং ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, এ ঘটনার পর থেকে শিশুটি চরম মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে এবং আতঙ্কের কারণে সে আর ওই মাদ্রাসায় ফিরতে চাইছে না। তারা অভিযুক্তের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুর রব জানান, প্রাথমিক তদন্তে শিশুটিকে নির্যাতনের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে অভিযুক্ত অধ্যক্ষকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

👤
নাইম ইসলাম
স্টাফ রিপোর্টার

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

1

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

2

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

3

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

4

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

5

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

6

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

7

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

8

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

9

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

10

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

11

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

12

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

13

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

14

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

15

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

16

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

17

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

18

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

19

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

20