ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জেলা স্বেচ্ছাসেবক দল ও যশোরে বিভিন্ন উপজেলার নেতাকর্মী গন। শনিবার দুপুরে শহরের মনিহার চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় গিয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।
পথসভায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল ও সদস্য সচিব রাজিদুল রহমান সাগর বলেন, ফ্যাসিবাদের দোসরা দেশ থেকে পালিয়ে গেলেও তাদের অসংখ্য অস্ত্রধারী সন্ত্রাসী এখনো এ দেশে ঘাপটি মেরে আছে। তারা আসন্ন নির্বাচন বানচাল করতে মরিয়া হয়ে উঠেছে। গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে তারা ধারাবাহিকভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বক্তারা অবিলম্বে এসব সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান।
বিক্ষোভ মিছিলে অন্যান্যেদের মধ্যে উপস্থিত
বাঘারপাড়া উপজেলার সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ বিল্লাল হোসেন,যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব রাজু আহমেদ, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েল এবং সদস্য সচিব খাইরুল বাশার সুজনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে যেকোনো ধরনের ষড়যন্ত্র রাজপথেই প্রতিহত করা হবে।