Primeedition
মোঃ মাসুদুর রহমান
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১০:০৪ দুপুর
অনলাইন সংস্করণ |269 ভিউ

যশোর ৪ এর মনোনয়ন বাতিল করেছেন নির্বাচন কমিশন

যশোর ৪ এর মনোনয়ন বাতিল করেছেন নির্বাচন কমিশন
ঋণখেলাপির অভিযোগে যশোর-৪ (অভয়নগর–বাঘারপাড়া–বসুন্দিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার টি. এস. আইয়ুবের মনোনয়ন আপিল পর্যায়েও বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করা তাঁর ছেলে ফারহাদ সাজিদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারী) নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রাথমিক যাচাই-বাছাইয়ে ঋণখেলাপি সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র ও ব্যাংক সংশ্লিষ্ট আপত্তি সন্তোষজনকভাবে নিষ্পত্তি না হওয়ায় টি. এস. আইয়ুবের মনোনয়ন বাতিল করা হয়। পরবর্তীতে তিনি নির্বাচন কমিশনে আপিল করলেও কমিশন সেটিকে গ্রহণযোগ্য মনে করেনি।

অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিলকারী ফারহাদ সাজিদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা আর্থিক জটিলতা না থাকায় তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
এই সিদ্ধান্তের পর যশোর-৪ আসনের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। বিশেষ করে নির্বাচনী মাঠে ফারহাদ সাজিদের সম্ভাব্য অবস্থান, কৌশল ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। 
বিশ্বস্ত সূত্রে জানা যায়, ইঞ্জিনিয়ার টিএস আয়ুব প্রার্থীতা ফিরে পেতে মাননীয় হাইকোর্ট এ আপিল করেছেন। তার বাঘারপাড়া-অভয়নগর ও বসুন্দিয়া এলাকার সমর্থকবৃন্দ হাইকোর্ট এর রায়ের অপেক্ষায় দিন গুনছে।
প্রতিবেদকের তথ্য

মোঃ মাসুদুর রহমান

স্টাফ রিপোর্টার (যশোর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

1

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

2

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

3

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

4

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

5

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

6

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

7

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

8

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

9

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

10

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

11

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

12

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

13

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

14

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

15

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

16

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

17

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

18

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

19

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

20