ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ (শিবপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনজুর এলাহী ধানের শীষ প্রতীকে বিজয় অর্জন করেছেন। ভোটগ্রহণ শেষে প্রাপ্ত ফলাফলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।
এই আসনে মোট ১০১টি ভোটকেন্দ্রের মধ্যে ৫০টি কেন্দ্রের ফলাফল ঘোষিত হলে দেখা যায়, ধানের শীষ প্রতীকের প্রার্থী মনজুর এলাহী পেয়েছেন ৩৯ হাজার ৮৮৫ ভোট। অপরদিকে হাঁস প্রতীকের প্রার্থী আরিফ উল ইসলাম মৃধা পেয়েছেন ২৪ হাজার ২৮০ ভোট।
নির্বাচনকে কেন্দ্র করে শিবপুর উপজেলায় ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় ভোটাররা স্বস্তি প্রকাশ করেন। ফলাফল ঘোষণার পর বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এলাকার উন্নয়ন, জনসম্পৃক্ততা ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিশ্রুতিই মনজুর এলাহীর বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।