Primeedition
গৌরব সাহা
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ২:৩৩ দুপুর
অনলাইন সংস্করণ |186 ভিউ

বেলাবোতে ব্যবসায়িক দ্বন্দ্বে শ্রমলীগ নেতার মৃত্যু: আ’লীগ নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

অনলাইন সংস্করণে
অনলাইন সংস্করণে
নরসিংদীর বেলাবো উপজেলার আমলাব ইউনিয়নে ব্যবসায়িক লেনদেন ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জগত মিয়া (৫০) নামে এক শ্রমিক লীগ নেতার মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষুব্ধ জনতা স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।
​স্থানীয় সূত্রে জানা গেছে, আমলাব ইউনিয়নের পাহাড় উজিলাবো গ্রামের মৃত জিন্নত আলীর ছেলে ও ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জগত মিয়ার সাথে ব্যবসায়িক বিষয় নিয়ে বিরোধ চলছিল বেলাবো উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন প্রধানের ছেলে শ্যামলের। রোববার (১৮ জানুয়ারি) ‘বিভাটেক’ ব্যবসা সংক্রান্ত পাওনা টাকা বা লেনদেন নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।
​একপর্যায়ে শ্যামল ও জগত মিয়ার মধ্যে ধস্তাধস্তি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, ধাক্কাধাক্কির একপর্যায়ে জগত মিয়া মাটিতে পড়ে যান এবং শারীরিকভাবে অসুস্থ বোধ করেন। উপস্থিত লোকজন তাকে দ্রুত উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। তবে বাড়িতে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই জগত মিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
​জগত মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে আসে। উত্তেজিত স্বজন ও এলাকাবাসী জগত মিয়ার মৃত্যুর জন্য শ্যামলকে দায়ী করে মিছিল নিয়ে আলাউদ্দিন প্রধানের বাড়িতে চড়াও হয়। উত্তেজিত জনতা ওই বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় এবং একপর্যায়ে বাড়িতে অগ্নিসংযোগ করে। এতে আসবাবপত্রসহ মূল্যবান মালামাল ভস্মীভূত হয়।
​খবর পেয়ে বেলাবো থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

​বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, "আমরা সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। জগত মিয়ার মৃত্যুর সঠিক কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।"
​এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা জানান, ব্যবসায়িক ছোটখাটো বিষয় থেকে এমন প্রাণহানি এবং পরবর্তীতে বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রশাসনের কাছে তারা নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
প্রতিবেদকের তথ্য

গৌরব সাহা

জেলা প্রতিনিধি (নরসিংদী) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

1

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

2

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

3

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

4

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

5

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

6

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

7

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

8

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

9

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন আটক

10

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

11

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

12

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

13

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

14

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

15

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

16

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

17

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

18

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

19

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

20