Primeedition
এডিশন ডেস্ক
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:৪১ রাত
অনলাইন সংস্করণ |61 ভিউ

ছাত্রত্ব শেষ হ‌ওয়ায় শিবির থেকে সাদিক কায়েমসহ ৯ কেন্দ্রীয় নেতার বিদায়

ছাত্রত্ব শেষ হ‌ওয়ায়  শিবির থেকে সাদিক কায়েমসহ ৯ কেন্দ্রীয় নেতার বিদায়

ছাত্রত্ব শেষ হওয়ায় ডাকসুর ভিপি ও কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক কায়েম সহ ৯ কেন্দ্রীয় সেক্রেটারিয়েট সদস্যকে বিদায় জানালো ছাত্রশিবির। মঙ্গলবার শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের দ্বিতীয় সাধারণ অধিবেশনে কার্রযকরী পরিষদ এর উপর নির্বাচন অনুষ্ঠিত হবে।এর আগে রবিবার কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠন এর কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম এর সভাপতিত্বে সেক্রেটারিয়েট বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ছাত্রত্ব শেষ হওয়ায় ৯ জন সেক্রেটারিয়েট সদস্য আনুষ্ঠানিক ভাবে সংগঠন থেকে বিদায় নেন। ছাত্রত্ব শেষ হওয়া ৯ কেন্দ্রীয় নেতা হলেন, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েম, মিডিয়া সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী, এইচআরডি (মানবসম্পদ উন্নয়ন) সম্পাদক শরীফ মাহমুদ, ছাত্র অধিকার সম্পাদক মুহিবুর রহমান মুহিব, প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, ব্যবসায় শিক্ষা সম্পাদক নুরুল হুদা, পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান ও দাওয়াহ সম্পাদক শাহীন আহমেদ।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ ও প্রচার সম্পাদক ডাকসু জিএস এসএম ফরহাদ  এই তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, ছাত্রত্ব শেষ হওয়ায় এই ৯ নেতার সাংগঠনিক জীবন শেষ হয়েছে। এছাড়া সাদিক কায়েম বিদায়ের পর তার ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দেন।

👤
নাইম ইসলাম
স্টাফ রিপোর্টার

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

1

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

2

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

3

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

4

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

5

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

6

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

7

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

8

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

9

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

10

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

11

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

12

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

13

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

14

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

15

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

16

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

17

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

18

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

19

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

20