Primeedition
মোঃ মাসুদুর রহমান
মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ৯:৫১ সকাল
অনলাইন সংস্করণ |173 ভিউ

যশোর-৪ এ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ বিএনপি

সব ভেদাভেদ ভুলে যশোর-৪ এ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ বিএনপি ইঞ্জিনিয়ার টিএস আয়ুব–ফারাজী মতিয়ার রহমানের নেতৃত্বে বাঘারপাড়ায় একযোগে প্রচার শুরু
সব ভেদাভেদ ভুলে যশোর-৪ এ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ বিএনপি ইঞ্জিনিয়ার টিএস আয়ুব–ফারাজী মতিয়ার রহমানের নেতৃত্বে বাঘারপাড়ায় একযোগে প্রচার শুরু
সব ভেদাভেদ ভুলে যশোর-৪ এ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ বিএনপি
ইঞ্জিনিয়ার টিএস আয়ুব–ফারাজী মতিয়ার রহমানের নেতৃত্বে বাঘারপাড়ায় একযোগে প্রচার শুরু

যশোর-৪ সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তি প্রদর্শনের মধ্য দিয়ে শুরু হয়েছে সমন্বিত প্রচার কার্যক্রম।

ঋণখেলাপীর অভিযোগে ধানের শীষের মনোনীত ১ নম্বর প্রার্থী ও হ্যাভিওয়েট নেতা ইঞ্জিনিয়ার টিএস আয়ুবের মনোনয়ন উচ্চ আদালতে বাতিল হওয়ার ঘটনায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দল অনেকাংশে দায়ী—এমন আলোচনা জনমনে ছড়িয়ে পড়লে তার বিপুল সংখ্যক সমর্থকের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এতে যশোর-৪ আসনের রাজনৈতিক পরিস্থিতিতে কিছুটা অস্থিরতা দেখা দেয়।
পরবর্তীতে জেলা বিএনপির সভাপতি এডভোকেট সাবেরুল হক সাবুর নেতৃত্বে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভায় বিষয়টির গঠনমূলক সুরাহা হয়। সভায় ইঞ্জিনিয়ার টিএস আয়ুবের দেওয়া শর্তানুযায়ী ধানের শীষের চূড়ান্ত প্রার্থী ফারাজী মতিয়ার রহমান বিভিন্ন জনসমক্ষে তার এবং তার সমর্থক নেতাকর্মীদের পূর্বের বক্তব্যে ভুল স্বীকার করেন এবং অতীতের সব দ্বন্দ্ব ভুলে দলীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তার এই অবস্থান ও আহ্বানের পর বাঘারপাড়া সহ যশোর-৪ আসনের বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ফিরে আসে। দলীয় ঐক্যের বাস্তব প্রতিফলন হিসেবে আজ ইঞ্জিনিয়ার টিএস আয়ুব ও ফারাজী মতিয়ার রহমানের যৌথ নেতৃত্বে বাঘারপাড়ার সকল স্তরের নেতাকর্মীরা একসঙ্গে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচার কার্যক্রম শুরু করেন।

নেতৃবৃন্দ জানান, যশোর-৪ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। বিভেদ নয়, বরং ঐক্যই হবে আসন্ন নির্বাচনে বিএনপির প্রধান শক্তি।

প্রতিবেদকের তথ্য

মোঃ মাসুদুর রহমান

স্টাফ রিপোর্টার (যশোর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

1

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

2

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

3

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

4

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

5

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

6

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

7

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

8

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

9

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

10

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

11

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

12

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

13

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

14

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

15

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

16

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

17

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

18

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

19

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

20