Primeedition
গৌরব সাহা
শনিবার, ৭ মার্চ ২০২৬, ৯:৫১ সকাল
অনলাইন সংস্করণ |128 ভিউ

যৌতুকের দাবিতে স্ত্রীর গালে ব্লেড দিয়ে কেটে নির্যাতনের অভিযোগ উঠেছে

যৌতুকের দাবিতে স্ত্রীর গালে ব্লেড দিয়ে কেটে নির্যাতনের অভিযোগ উঠেছে
নরসিংদীর পাড়াতলী ইউনিয়নের কাচারীকান্দি এলাকায় যৌতুকের দাবিতে স্ত্রীর গালে ব্লেড দিয়ে কেটে নির্যাতনের অভিযোগ উঠেছে পাষণ্ড স্বামী স্বপন মিয়ার বিরুদ্ধে।

ভুক্তভোগী গৃহবধূর নাম রিয়া মণি (১৮)। তিনি উপজেলার চানপুর ইউনিয়নের বগডর কান্দি এলাকার কমল মিয়ার মেয়ে। অভিযুক্ত স্বপন মিয়া পাড়াতলী ইউনিয়নের কাচারীকান্দি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

অভিযোগ রয়েছে, বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের দাবিতে রিয়া মণির ওপর নির্যাতন চালিয়ে আসছিল স্বপন। সর্বশেষ সেই যৌতুকের দাবিকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে ব্লেড দিয়ে তার গাল কেটে গুরুতর জখম করে।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নেটিজেনরা এ ধরনের নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত স্বপনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বর্তমানে আহত গৃহবধূ রিয়া মণি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রতিবেদকের তথ্য

গৌরব সাহা

জেলা প্রতিনিধি (নরসিংদী) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

1

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

2

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

3

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

4

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

5

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

6

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

7

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

8

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

9

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

10

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

11

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

12

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

13

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

14

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

15

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

16

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

17

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

18

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

19

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

20