Primeedition
গৌরব সাহা
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৫২ দুপুর
অনলাইন সংস্করণ |200 ভিউ

শিবপুরে যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র, মাদক ও নগদ টাকাসহ ৭ জন গ্রেফতার

শিবপুরে যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র, মাদক ও নগদ টাকাসহ ৭ জন গ্রেফতার
শিবপুরে যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র, মাদক ও নগদ টাকাসহ ৭ জন গ্রেফতার
নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি, মাদক ও বিপুল পরিমাণ নগদ অর্থসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিবপুর থানাধীন মদিনা জুট মিলস সংলগ্ন কারারচর ও জাঙ্গাইলা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সন্ত্রাসী কর্মকাণ্ডের গডফাদার হিসেবে পরিচিত একাধিক মামলার আসামি জামাল উদ্দিন খোকাসহ সাতজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— কারারচর গ্রামের মো. মিজান মিয়ার ছেলে জামাল উদ্দিন খোকা (৭০), তার স্ত্রী সেলিনা বেগম (৫০), শাহাপুর গ্রামের শাহজালাল আহমেদ সানির স্ত্রী সম্পা আক্তার (২৪), জাঙ্গাইলা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (৩৭), আওয়ালের স্ত্রী শামসুন নাহার (৫০), মৃত শুকুর আলীর ছেলে আজিজুল মিয়া (৩২) ও ফরিদ মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২০)।

এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে নগদ ১৫ লাখ ৪০ হাজার টাকা, একটি একনলা বন্দুক, একটি স্টিলের পিস্তল, একটি প্লাস্টিকের রিভলভার, তিনটি ম্যাগজিন, দুটি শটগানের কার্তুজ, ফেন্সিডিলসহ দেশীয় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।

অভিযান পরবর্তী সময়ে শিবপুর মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে সেনাবাহিনী ক্যাম্পের সিও লেফটেন্যান্ট কর্নেল শামীমুর রহমান ও নরসিংদী জেলার পুলিশ সুপার জনাব মো. আবদুল্লাহ্‌-আল-ফারুক উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত জামাল উদ্দিন খোকার বিরুদ্ধে একটি মামলা, আজিজুল মিয়ার বিরুদ্ধে দুটি মাদক মামলা এবং আলমগীর হোসেনের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও নতুন করে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিবেদকের তথ্য

গৌরব সাহা

জেলা প্রতিনিধি (নরসিংদী) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

1

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

2

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

3

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

4

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

5

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

6

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

7

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

8

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

9

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন আটক

10

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

11

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

12

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

13

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

14

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

15

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

16

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

17

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

18

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

19

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

20