Primeedition
মোঃ মিহাদুল ইসলাম
শনিবার, ৭ মার্চ ২০২৬, ৭:৫৭ বিকাল
অনলাইন সংস্করণ |210 ভিউ

জয়পুরহাটে ব্যবসায়ীর থেকে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই, বিএনপি নেতা গ্রেপ্তার

জয়পুরহাটে ব্যবসায়ীর থেকে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই, বিএনপি নেতা গ্রেপ্তার
জয়পুরহাটের কালাই উপজেলায় মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ী ও তার সহকারীকে মারধর করে সাড়ে ৮ লাখ টাকার বেশি ছিনতাইয়ের ঘটনায় উপজেলার মাত্রাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হারুনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল শুক্রবার (৬ মার্চ) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার নথি সূত্রে জানা যায়, কালাই উপজেলার বিয়ালা গ্রামের বাসিন্দা নুর আলমের ছেলে নাজিমুদ্দিন একজন আড়ত ব্যবসায়ী। গত মঙ্গলবার (৩ মার্চ) সকাল থেকে দিনভর তিনি তার সহকারী আব্দুল আলিমকে নিয়ে উপজেলার বিভিন্ন বাজারে গিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে পাওনা টাকা সংগ্রহ করেন।

সারাদিনের টাকা সংগ্রহ শেষে রাত সাড়ে ৮টার দিকে তারা মোটরসাইকেলযোগে মাত্রাই-বিয়ালা সড়ক হয়ে বাড়ির পথে ফিরছিলেন। পথে বকুল মোড় এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল ব্যক্তি তাদের পথরোধ করে মোটরসাইকেল থামায়। এরপর তাদের ওপর এলোপাতাড়ি মারধর শুরু করে হামলাকারীরা। একপর্যায়ে নাজিমুদ্দিনের কাছ থেকে প্রায় ৮ লাখ ৫১ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা।

হামলার পর গুরুতর আহত অবস্থায় নাজিমুদ্দিন ও তার সহকারী আব্দুল আলিমকে সড়কের পাশ থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত জয়পুরহাট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় আহত ব্যবসায়ী নাজিমুদ্দিনের বাবা নুর আলম বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে কালাই থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় মাত্রাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বিয়ালা গ্রামের ইয়াকুব আলীর ছেলে হারুন (৪৫) এবং তার ভাই মামুনুর রশিদসহ মোট ছয়জনকে আসামি করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন—একই গ্রামের রেজাউল ইসলাম, জনাব আলী, রেজাউল করিম ও তোফায়েল আহম্মেদ। পুলিশ জানিয়েছে, আসামিরা সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।
ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা আমির হোসেন বলেন, ওইদিন হারুন ও তার ভাই মামুনুর রশিদসহ ১০ থেকে ১২ জন লোক ব্যবসায়ীকে মারধর করে সাড়ে আট লাখ টাকা নিয়ে যায়। এলাকায় তারা শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত বলে দাবি করেন তিনি।

মামলার বাদী নুর আলম বলেন, ‘টাকা নিয়ে গেছে তাতে সমস্যা নেই, কিন্তু আমার ছেলেকে যেভাবে মারধর করেছে তার বিচার চাই। বিচার পাওয়ার আশায় আমি মামলা করেছি।’

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার পরপরই অভিযান চালিয়ে হারুন নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিবেদকের তথ্য

মোঃ মিহাদুল ইসলাম

স্টাফ রিপোর্টার (বদলগাছি) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

1

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

2

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

3

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

4

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

5

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

6

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

7

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

8

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

9

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

10

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

11

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

12

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

13

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

14

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

15

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

16

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

17

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

18

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

19

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

20