Primeedition
মোঃ মাসুদুর রহমান
শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫০ দুপুর
অনলাইন সংস্করণ |153 ভিউ

যশোরের বাঘারপাড়ায় রাজনৈতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্রের বিদায়

যশোরের বাঘারপাড়ায় রাজনৈতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্রের বিদায়
যশোরের বাঘারপাড়ায় রাজনৈতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্রের বিদায়


  • শু
  • যশোরের বাঘারপাড়া উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তিন বারের নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী আজ শুক্রবার  চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তাঁর মৃত্যুতে বাঘারপাড়া উপজেলাসহ যশোর জেলার রাজনৈতিক, সামাজিক ও সাধারণ মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত বুধবার  নিজ বাস ভবনে এসইএলের ইস্টোক করন,প্রথমে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য যশোর,সেখান থেকে খুলনার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার  তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

আবু তাহের সিদ্দিকী ছিলেন বাঘারপাড়ার রাজনীতিতে এক পরিচিত ও শ্রদ্ধাভাজন নাম। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে আজীবন দল ও এলাকার মানুষের জন্য কাজ করে গেছেন। তিনি বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে দলকে সাংগঠনিকভাবে সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এছাড়াও তিনি তিন বারের নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রশংসনীয় অবদান রাখেন। পরবর্তীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সড়ক অবকাঠামো উন্নয়ন, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন এবং দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণ করেন, যা আজও এলাকার মানুষ কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে।

রাজনৈতিক জীবনের পাশাপাশি ব্যক্তিজীবনে আবু তাহের সিদ্দিকী ছিলেন একজন সজ্জন, বিনয়ী ও মানবিক মানুষ। দল-মত নির্বিশেষে তিনি সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেন। এলাকার দুঃখী মানুষের পাশে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং নৈতিক রাজনীতিতে বিশ্বাস করাই ছিল তাঁর চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য।

তাঁর ইন্তেকালের খবরে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ও শোকবার্তায় তাঁকে একজন আদর্শ রাজনৈতিক নেতা ও অভিভাবকতুল্য ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেন।

প্রতিবেদকের তথ্য

মোঃ মাসুদুর রহমান

স্টাফ রিপোর্টার (যশোর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

1

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

2

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

3

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

4

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

5

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

6

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

7

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

8

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

9

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন আটক

10

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

11

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

12

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

13

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

14

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

15

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

16

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

17

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

18

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

19

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

20