Primeedition
মোঃ মাসুদুর রহমান
রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৩ দুপুর
অনলাইন সংস্করণ |145 ভিউ

যশোর চৌগাছা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় এয়ার গান ও গ্যাস পিস্তল আটক

যশোর চৌগাছা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় এয়ার গান ও গ্যাস পিস্তল আটক
যশোর চৌগাছা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় এয়ার গান ও গ্যাস পিস্তল আটক

যশোরের চৌগাছা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে চারটি ভারতীয় এয়ার গান ও একটি বিদেশি গ্যাস পিস্তলসহ বিপুল পরিমাণ সরঞ্জামাদি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ৬ ফেব্রুয়ারি রাতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) আন্দুলিয়া বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছার দৌলতপুর গ্রামের একটি মাঠে অভিযান পরিচালনা করে। এসময় পরিত্যক্ত অবস্থায় চারটি ভারতীয় এয়ার গান,একটি বিদেশি গ্যাস পিস্তল, ষ৩০টি ট্রিগার স্প্রিং,১৪টি ব্যাকসাইড ইউ এবং ২৯টি ফ্রন্ট সাইড টিপ উদ্ধার করা হয়।

আটককৃত অস্ত্র ও আনুষাঙ্গিক সরঞ্জামাদির সর্বমোট সিজার মূল্য আনুমানিক ২ লাখ ৪৩ হাজার টাকা বলে জানায় বিজিবি।

উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়েরের মাধ্যমে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবির নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ অস্ত্র আটক সম্ভব হচ্ছে।

তিনি আরও জানান, সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবেদকের তথ্য

মোঃ মাসুদুর রহমান

স্টাফ রিপোর্টার (যশোর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

1

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

2

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

3

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

4

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

5

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

6

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

7

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

8

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

9

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন আটক

10

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

11

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

12

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

13

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

14

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

15

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

16

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

17

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

18

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

19

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

20