Primeedition
এম এ রশিদ
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৪৫ রাত
অনলাইন সংস্করণ |76 ভিউ

শ্যামনগরে নিলামে বিক্রি হওয়া ভবন ভাঙতে গিয়ে ছাদ ধসে আহত ৫ শ্রমিক

শ্যামনগরে নিলামে বিক্রি হওয়া ভবন ভাঙতে গিয়ে ছাদ ধসে আহত ৫ শ্রমিক


সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে নিলামে বিক্রি হওয়া একটি পরিত্যক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ভাঙার সময় ছাদ ধসে চার শ্রমিক আহত হয়েছেন।
বুধবার ১৫ জুলাই ২০২৬ সকাল ৮টার দিকে ৭২ নং পূর্ব কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ভাঙার কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে ঠিকাদারের নিয়োজিত শ্রমিকরা ভবন ভাঙার কাজ করার সময় হঠাৎ ভবনের ছাদ ধসে পড়ে। এতে চার শ্রমিক গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কালাম উল্লাহ জানান ঠিকাদারের মোট ছয়জন শ্রমিক ঘটনাস্থলে ছিলেন। তাদের মধ্যে একজন রান্নার কাজে ব্যস্ত ছিলেন এবং বাকি পাঁচজন ভবন ভাঙার কাজ করছিলেন। এ সময় ছাদ ধসে চারজন শ্রমিক আহত হন।

আহত শ্রমিকরা হলেন খুলনা জেলার কয়রা উপজেলার  রানা আহমেদ, মোহাম্মদ ফয়সাল উদ্দিন, জুবায়ের হোসেন, মফিদুল ইসলাম ও সাতক্ষীরা জেলার  আশাশুনি উপজেলার মোঃ আলাউদ্দিন এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর 

শ্যামনগর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আর এম ও জিয়াউর রহমান বলেন আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক তাদের কে সাতক্ষীরায় রেফার করা হয়েছে অন্য তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে 

শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান ৭২ নম্বর পূর্ব কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি ২০০৬ সালে নির্মিত হয়। দীর্ঘদিন ব্যবহারের ফলে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় ২০২৩ সালে কর্তৃপক্ষ এটিকে পরিত্যক্ত ঘোষণা করে। পরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে ভবনটি নিলামে তোলা হয়। গত ২৫ জুন ২০২৬ তারিখে ঠিকাদার সামছুর দোহা টুটুল ভবনটি নিলামে গ্রহণ করেন। সেই ভবন ভাঙার কাজ চলাকালেই এ দুর্ঘটনা ঘটে।
প্রতিবেদকের তথ্য

এম এ রশিদ

স্টাফ রিপোর্টার (শ্যামনগর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

1

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

2

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

3

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

4

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

5

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

6

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

7

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

8

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

9

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন আটক

10

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

11

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

12

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

13

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

14

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

15

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

16

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

17

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

18

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

19

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

20