জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে ৮টির ফল প্রকাশিত হয়েছে। এতে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপিপ্রার্থী রিয়াজুল ইসলাম ৮১০ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদলের ভিপিপ্রার্থী একেএম রাকিব ৮০৪ ভোট পেয়েছেন। ফলে ছাত্রদলের রাকিবের থেকে ৬ ভোটে এগিয়ে আছেন ছাত্রশিবিরের রিয়াজুল।
বুধবার সকাল ১০টার দিকে জকসু নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করে।