Primeedition
মোঃ মাসুদুর রহমান
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩:১৭ দুপুর
অনলাইন সংস্করণ |216 ভিউ

পল্লী কবি আজগর আলী আর নেই

পল্লী কবি আজগর আলী আর নেই

যশোরের বাঘারপাড়া উপজেলার রানগর গ্রামেরস্বনামধন্য পল্লী কবি আজগর আলী  ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন। তাঁর ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তিনি গত কাল ১২/০১/২৬ ইং সোমবার,২৫০ শয্যা হসপিটালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ১৩/০১/২৬ আজ মঙ্গলবার জোহর নামাজের পর মরহুমের নিজ গ্রাম রানগরে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

পল্লী কবি আজগর আলী গ্রামবাংলার সহজ-সরল জীবন, মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্না ও সমাজবাস্তবতাকে কেন্দ্র করে অসংখ্য ছড়া ও কবিতা রচনা করেছেন।

তাঁর লেখনীতে ফুটে উঠত গ্রামীণ সংস্কৃতির প্রাণস্পন্দন। তাঁর লেখা ছড়া ও কবিতা শিশু-কিশোর থেকে শুরু করে সর্বস্তরের মানুষকে বিনোদনের পাশাপাশি নৈতিক শিক্ষা ও জীবনবোধে উদ্বুদ্ধ করত।

 শিক্ষা প্রাতিষ্ঠানিকভাবে গ্রহণের সুযোগ না পেলেও তিনি ছিলেন স্বভাবকবি  যার কলমে সহজ ভাষায় গভীর অনুভূতির প্রকাশ ঘটত।

আজগর আলীর জীবনের অন্যতম গর্ব ছিল তাঁর সন্তানদের শিক্ষা ও মানুষ হিসেবে গড়ে তোলা।

 নিজে লেখাপড়া না জানলেও তিনি সন্তানদের শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। বড় ছেলে ও পুত্রবধূ ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচারার হিসেবে কর্মরত রয়েছেন। মেঝ ছেলে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত। কন্যারাও উচ্চশিক্ষা সম্পন্ন করে নিজ নিজ সংসারে সুপ্রতিষ্ঠিত।

তিনি স্ত্রী, ছেলে-মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে স্থানীয় সাহিত্যাঙ্গন, সংস্কৃতিমনা মানুষ ও গ্রামবাসীরা এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছেন।

এলাকাবাসী ও শুভানুধ্যায়ীরা বলেন, পল্লী কবি আজগর আলী ছিলেন একজন নিরহংকারী, সৎ ও মানবিক মানুষ। তাঁর কবিতা ও ছড়ার মধ্য দিয়ে তিনি আজীবন মানুষের মাঝে বেঁচে থাকবেন। তাঁর মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হবার নয়।

প্রতিবেদকের তথ্য

মোঃ মাসুদুর রহমান

স্টাফ রিপোর্টার (যশোর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

1

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

2

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

3

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

4

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

5

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

6

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

7

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

8

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

9

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন আটক

10

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

11

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

12

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

13

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

14

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

15

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

16

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

17

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

18

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

19

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

20