Primeedition
শামছুর রহমান
শনিবার, ২০ জুন ২০২৬, ৯:৫৯ সকাল
অনলাইন সংস্করণ |85 ভিউ

অগ্রযাত্রা প্রতিদিন সম্পাদক আটক

ফাইল ফটো
ফাইল ফটো
সাইবার সুরক্ষা ও চাঁদাবাজির মামলায় ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

গতকাল বৃহস্পতিবার রাতে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয় তাকে। গ্রেপ্তার রেজানুর ইসলাম গাজীপুরের জয়দেবপুর থানার বসুরা গ্রামের বাসিন্দা। 

আজ শুক্রবার দুপুরে তাকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
‘বগুড়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে দুর্নীতিবাজ প্রতিমন্ত্রীর জালিয়াতি ফাঁস’ শিরোনামে একটি সংবাদ প্রকাশের জের ধরে গত ১৭ জুন বগুড়া সদর থানায় একটি অভিযোগ দেন বাংলা টিভির বগুড়া ব্যুরো প্রধান তানভীর আলম রিমন।
মামলার অন্য আসামিরা হলেন, অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, বগুড়া প্রতিবেদক শামস এবং জেলা প্রতিনিধি মো. সাব্বির হাসান।
মামলার এজাহারে বলা হয়েছে, অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার ফেসবুক পেজে গত ৪ মে ‘দুর্নীতির বিতর্কে প্রতিমন্ত্রী মীর শাহে আলম’ শিরোনামে মানহানিকর মিথ্যা, ভুয়া তথ্য প্রকাশ করে। ১১ জুন অগ্রযাত্রা প্রতিদিনের ফেসবুক পেজ থেকে ‘বগুড়ায় প্রধানমন্ত্রীর সাথে দুর্নীতিবাজ প্রতিমন্ত্রী জালিয়াতি ফাঁস’ শিরোনামে মানহানিকর মিথ্যা, ভুয়া তথ্য প্রকাশ করেছে। পরবর্তীতে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করলে ১২ জুন ওই পত্রিকায় প্রচার হয় ‘এবার সাংবাদিকের উপদেশ দিলেন “রাস্তা কাণ্ডে” বিতর্কিত - প্রতিমন্ত্রী মীর শাহে আলম।’
এজাহারে আরও বলা হয়, এসবের ঘটনায় মামলা করার প্রস্তুতির সময় পত্রিকার সম্পাদক মেহেদী হাসান হোয়াটস অ্যাপ নম্বরে কল দিয়ে চাঁদা দাবি করেন তানভীর আলমের কাছে। চাঁদা না দিলে মন্ত্রীর সঙ্গে তানভীর আলমকেও মানহানি করবেন বলে হুমকি দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক রেজানুরের এক স্বজন জানান, আজে রেজানুরের জামিনের আবেদন করা হয়েছিল। কিন্তু সেটি নামঞ্জুর করেছেন আদালত। রবিবার শুনানির দিন নির্ধারণ করেছেন বিচারক।
পেশায় আইনজীবী এই স্বজনের ভাষ্য, রেজানুরকে ৩৮৫ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অথচ এজাহারে কোথাও তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ নেই।
বগুড়া ডিবি কার্যালয়ের ইনচার্জ ইকবাল বাহার জানিয়েছেন, অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার ছয় জনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা ও চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবির এসআই রহমাতুল্লাহ মানিক গতকাল বৃহস্পতিবার রাতে গাজীপুরে গাছা থানায় অভিযান পরিচালনা করেন। পরে রাত ১১ টার দিকে বোর্ডবাজার এলাকা থেকে রেজানুরকে গ্রেপ্তার করা হয়। আজ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠান বিচারক আব্দুল্লাহ আল মামুন।

সাইবার সুরক্ষা আইনে মামলার আগে তানভীর আলম রিমন একই ঘটনায় গত ১৩ জুন আরেকটি মামলা করেছিলেন বগুড়া সদর আমলী আদালতে। ওই মামলায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মানহানির অভিযোগ করা হয়েছিল।
কিন্তু আদালত সূত্র জানিয়েছে, তানভীর আলমের করা সেই মামলার শুনানীতে আইনের কয়েকটি ধারার সমস্যা ছিল। সেই ধারা সংশোধন করার জন্য সদর আদালতের বিচারক মেহেদী হাসান মামলাটি ফিরিয়ে দেন। কিন্তু বাদিপক্ষ ধারা সংশোধন করে মামলা পুনরায় রুজু করেনি বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট আদালত সূত্র।
প্রতিবেদকের তথ্য

শামছুর রহমান

উপজেলা প্রতিনিধি (মনিরামপুর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

1

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

2

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

3

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

4

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

5

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

6

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

7

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

8

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

9

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন আটক

10

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

11

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

12

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

13

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

14

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

15

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

16

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

17

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

18

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

19

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

20