বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডাঃ শফিকুর রহমান এমপি বলেছেন গণভোটের গণরায় মানতেই হবে। যারা জনগণের ভোটের রায় মানে না,তারা গণতন্ত্র মানে না, তারা গণতন্ত্রের শত্রু।
১৮ জুলাই (শনিবার) দুপুর ২.০০টায় বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের আয়োজনে গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও যোগাযোগ ব্যবস্থাসহ অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে বরিশাল বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল এর সভাপতিত্বে এগারো দলের বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বিরোধীদলীয় চীফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমদ বীর বিক্রম , বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন , এলডিপির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ,জাগপা সহ সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা মোস্তাফিজুর রহমান ইরান।
বিস্তারিত আসছে....