Primeedition
শামছুর রহমান
রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৫৬ সকাল
অনলাইন সংস্করণ |159 ভিউ

মনিরামপুর ইউপি মেম্বারের উপর হামলা। চিকিৎসাধীন রয়েছে হাসপাতালে

ফাইল ফটো
ফাইল ফটো
যশোরের মণিরামপুর উপজেলায় ১৫ নং কুলটিয়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের মেম্বার দিলীপ কুমার সিংহ আবারও হামলার শিকার হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। কী কারণে তার উপর এই হামলা, তা নিয়ে এলাকায় ধোঁয়াশা তৈরি হয়েছে। অনেকের ধারণা ভিজিএফ কার্ড সংক্রান্ত বিষয়ে তার উপর হামলা হয়েছে।
তথ্য উদঘাটনে জানা গেছে, ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পর ৫ আগস্ট রাতে দুর্বৃত্তরা তার বাড়িতে হামলা চালায়। ওই সময় লুটপাটের পর অগ্নিসংযোগ করে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়।
এরপর সর্বশেষ গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দুই দিন পর, শনিবার বিকেলে স্থানীয় খাটুয়াডাংগা বাজার থেকে বাড়ি ফেরার পথে তিনি আবার হামলার শিকার হন। অভিযোগ রয়েছে, আলতাফ হোসেনের দোকানের সামনে আম্রঝুটা গ্রামের জনৈক জহুরুল ইসলাম নামের এক ব্যক্তি নিজ পক্ষের লোকজন নিয়ে তার গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। এতে তিনি রক্তাক্ত জখম হন।
স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় দিলীপ সিংহকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
আহতের পরিবার জানায়, তারা সংখ্যালঘু পরিবার হওয়ায় প্রাণনাশের ভয়ে থানায় অভিযোগ বা মামলা করতে সাহস পাচ্ছেন না। ধারাবাহিক হামলা ও নির্যাতনের ঘটনায় পরিবারটি আতঙ্কিত হয়ে পড়েছে। বর্তমানে তিনি মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রজিউল্লাহ খান বলেন, “এ ঘটনায় এখনো থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদকের তথ্য

শামছুর রহমান

উপজেলা প্রতিনিধি (মনিরামপুর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

1

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

2

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

3

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

4

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

5

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

6

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

7

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

8

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

9

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন আটক

10

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

11

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

12

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

13

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

14

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

15

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

16

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

17

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

18

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

19

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

20