বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর শাখার উদ্যোগে দুই দিনব্যাপী “সাথী শিক্ষাশিবির-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
রবিবার খুলনা মহানগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষাশিবিরের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক ও খুলনা অঞ্চল পরিচালক হাফেজ ইউসুফ ইসলাহী।
মহানগর সভাপতি রাকিব হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, সাবেক কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও খুলনা মহানগর জামায়াতের আমীর মাহফুজুর রহমান, সাবেক কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক ড. জি এম শফিকুল ইসলাম, সাবেক মহানগর সভাপতি স ম এনামুল হক, সাবেক কেন্দ্রীয় প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক মীম মিরাজ হোসাইন, সাবেক কেন্দ্রীয় মাদরাসা কার্যক্রম সম্পাদক হাফেজ ইমরান খালিদ, সাবেক কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক মুশাররফ আনসারী।
এছাড়াও ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নাজমুল হাসান
স্টাফ রিপোর্টার