Primeedition
এডিশন ডেস্ক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩:২৩ রাত
অনলাইন সংস্করণ |193 ভিউ

উন্নয়নের জন্য ধানের শীষে ভোট দিন: বিএনপি নেতা শামীম কবির

উন্নয়নের জন্য ধানের শীষে ভোট দিন: বিএনপি নেতা শামীম কবির

খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এসএম শামীম কবির বলেছেন যারা দেশের স্বাধীনতার বিরোধী ছিল, বিগত ১৭ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যাদের খুঁজে পাওয়া যায়নি, যারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে ভোট চাইছে নির্বাচনে তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। জেলা ছাত্র ও যুব দলের সাবেক সভাপতি শামীম কবির জামায়াত প্রসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে এ ধরনের মন্তব্য করেন।

১৫ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে ঘোষাল বান্দিকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন এ দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করে।

শামীম কবির বলেন ধানের শীষ ব্যক্তিগত কারোর প্রতীক নয়, জিয়া পরিবার সহ বিএনপির দলীয় প্রতীক। এটি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ, দেশপ্রেম ও গনতন্ত্রকামী মানুষের আস্থার প্রতীক। এলাকার উন্নয়ন ও তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনিরুল হাসান বাপ্পী কে ধানের শীষ প্রতীকে ভোট দিতে সকলের প্রতি আহবান জানান বিএনপি নেতা শামীম। 

পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তফা মোড়ল এর সভাপতিত্বে ও এসএম মোহর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কাধূূ~মাল আহমেদ সেলিম নেওয়াজ, বিএনপি নেতা আবুল হোসেন, সরদার ফারুক আহমেদ, সেলিম রেজা লাকি, শেখ রুহুল কুদ্দুস, মনিরুল ইসলাম মন্টু, সাইফুল ইসলাম তারিক, আবু হাসান, জিয়া উদ্দিন নায়েব, যুবদল নেতা জিএম রুস্তম আলী, বিএম আকিজ উদ্দিন, আজহারুল ইসলাম, ছাত্র নেতা আরিফুল ইসলাম।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আনোয়ার হোসেন।
👤
মো: আব্দুল আজিজ
পাইকগাছা উপজেলা প্রতিনিধি

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

1

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

2

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

3

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

4

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

5

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

6

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

7

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

8

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

9

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

10

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

11

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

12

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

13

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

14

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

15

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

16

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

17

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

18

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

19

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

20