মনিরামপুরের জস খেজুরের রস। দেশের মধ্যে মনিরামপুরের খেজুরের রস অতুলনীয়। ৮০ দশকে যশোরের গ্রাম অঞ্চলের প্রতিবাড়িতে দেখা মিলতো খেজুর রসের। ৮৮ ভয়াবহ বন্যার পর খেজুর গাছের শিকড় পচে নষ্ট হয়ে খেজুর গাছ মরতে শুরু করে। এখনো মরা অব্যাহত রয়েছে। খেজুর গাছ কমতে কমতে এখন যত সামান্য খেজুর গাছ রয়েছে মনিরামপুরে।
শীত কালে এই গাছ থেকে রস আহরণ করে চাষিরা। সামান্য গাছ থাকলেও এবারো খেজুর রস আহরণ করছে চাষিরা। বর্তমান খেজুর রসের দাম আকাশচুম্বী।দাম আকাশচুম্বী হলেও খেজুর রসের কদর কমেনি। বছরে একবার হলেও খেতে হবে খেজুর রস। খাচ্ছেও মানুষ। ভবিষ্যতে মনিরামপুর থেকে খেজুর গাছ হারিয়ে যাবে, হারাবে মনিরামপুরের জস খেজুরের রস প্রবাদটি।।