Primeedition
এডিশন ডেস্ক
মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬, ৭:৪৬ সকাল
অনলাইন সংস্করণ |289 ভিউ

পাইকগাছা কয়রার সকল মানুষ কে উন্নয়নের আওতায় আনা হবে ... মনিরুল হাসান বাপ্পী

পাইকগাছা কয়রার সকল মানুষ কে উন্নয়নের আওতায় আনা হবে ... মনিরুল হাসান বাপ্পী

খুলনা -৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পী বলেছেন বাংলাদেশের গনতন্ত্র প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব, লড়াই সংগ্রাম ও আত্মত্যাগ ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবে। 
তার মৃত্যুর পর জানাজায় কোটি মানুষের অংশ গ্রহণ প্রমাণ করেছে বেগম খালেদা জিয়া এদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। মনিরুল হাসান বাপ্পী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশ আবার নতুন ভাবে গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছে। ১২ ফেব্রুয়ারী নির্বাচনের মাধ্যমে যা পূর্ণতা পাবে। তিনি বলেন নির্বাচন পরবর্তী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বেগম জিয়ার যোগ্য উত্তরসূরী তারেক রহমান মহা পরিকল্পনা প্রণয়ন করেছে।

বিএনপির এসব পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি কে ক্ষমতায় আনতে হবে। 

মনিরুল হাসান বাপ্পী আরো বলেন বিএনপি ক্ষমতায় আসলে নারীদের ফ্যামিলি কার্ড, কৃষকদের কৃষি কার্ড এবং স্বাস্থ্য কার্ড প্রদান করা সহ সকল মানুষ কে উন্নয়ন ও সেবার আওতায় আনা হবে। নির্বাচনী এলাকা পাইকগাছা কয়রা অবহেলিত থাকবে না। বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা সহ সকল ক্ষেত্রে উন্নয়ন করা হবে।

তিনি ৫ জানুয়ারি সোমবার বিকালে পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের ভিলেজ পাইকগাছা মাদ্রাসা মাঠে ১ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।


শামীম জোয়ার্দারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা কেএম আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, এডভোকেট একরামুল হক বিশ্বাস, আলহাজ্ব জিন্নাত আলী সানা, আলহাজ্ব আব্দুল মজিদ সানা, আলহাজ্ব এসএম রেজাউল করিম, আমিনুর সরদার, আনোয়ারুল কাদীর, আবুল বাশার বাচ্চু, হাবিবুর রহমান মোল্লা, যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, মোল্লা ইউনুস আলী, রাজিব নেওয়াজ, জিএম রুস্তম আলী, আনারুল ইসলাম, ওবায়দুল্লাহ সরদার, সোহেল গাজী, খানজাহান আলী গোলদার, মিনারুল ইসলাম মিন্টু, আব্দুর রহিম, হাফেজ আব্দুর রহিম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আব্দুর রহমান হেলালী। 

অনুষ্ঠান শেষে উপস্থিত হাজারো মানুষের মধ্যে উন্নত মানের খাবার বিতরণ করা হয়।
👤
আব্দুল আজিজ
পাইকগাছা উপজেলা প্রতিনিধি

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

1

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

2

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

3

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

4

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

5

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

6

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

7

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

8

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

9

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

10

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

11

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

12

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

13

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

14

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

15

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

16

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

17

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

18

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

19

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

20