বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা সরকারি কলেজ সাথী শাখার নতুন কমিটি গঠিত হয়েছে।
এতে সকল সাথীদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ রফিকুল ইসলাম এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন জিয়াউর রহমান ফাহিম।
রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় সাতক্ষীরা জেলার মুন্সিপাড়াস্থ অবস্থিত আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে এই কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেট আপ কার্যক্রম পরিচালনা করেন ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার সভাপতি মুহাম্মদ আল মামুন। সেট আপে সকল সাথীদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ রফিকুল ইসলাম এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন জিয়াউর রহমান ফাহিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারি মেহেদী হাসান ও অর্থ সম্পাদক আরিফ বিল্লাহ।
সর্বশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সেট আপ কার্যক্রম সমাপ্তি হয়।
এম ইদ্রিস আলী
সাতক্ষীরা থেকে