Primeedition
এডিশন ডেস্ক
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৪ রাত
অনলাইন সংস্করণ |60 ভিউ

মহিলা কলেজে অধ্যাপনা করায় রুকন পদ স্থগিত, দায়িত্ব থেকে অব্যাহতি

অধ্যাপক মোসলেম উদ্দিন
অধ্যাপক মোসলেম উদ্দিন
মহিলা কলেজে চাকরি করায় ময়মনসিংহের ফুলপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম কিবরিয়ার রুকন (সদস্য) পদ স্থগিত করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকেলে ফুলপুর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল করিম এ সিদ্ধান্তের ঘোষণা দেন।
দলীয় সূত্র জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী মহিলা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রুকনদের সদস্য পদ স্থগিত রাখার নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই নীতির আলোকে অধ্যাপক গোলাম কিবরিয়ার রুকন পদ স্থগিত করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ফুলপুর মহিলা ডিগ্রি কলেজে অধ্যাপনা করে আসছেন।
জানা গেছে, অধ্যাপক গোলাম কিবরিয়া ফুলপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার রুকন পদ স্থগিত হওয়ায় সাংগঠনিক নিয়ম অনুযায়ী উপজেলা সেক্রেটারি জাকির হোসেন মাস্টারকে ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল করিম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। দলীয় নীতিমালার বাইরে কোনো সিদ্ধান্ত নয়।

👤
নাইম ইসলাম
স্টাফ রিপোর্টার

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

1

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

2

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

3

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

4

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

5

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

6

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

7

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

8

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

9

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

10

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

11

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

12

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

13

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

14

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

15

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

16

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

17

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

18

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

19

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

20