Primeedition
গৌরব সাহা
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১০:০০ দুপুর
অনলাইন সংস্করণ |157 ভিউ

শহিদ তাহমিদের কবর জিয়ারতের মধ্য দিয়ে নরসিংদী-১ আসনে খোকনের নির্বাচনি প্রচারণা শুরু

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহিদ তাহমিদের কবর জিয়ারতের মাধ্যমে নরসিংদী-১ (সদর) আসনে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে এ প্রচারণা শুরু করেন। এর আগে গত বৃহস্পতিবার রাতে নরসিংদীতে আয়োজিত এক নির্বাচনি জনসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই প্রচারণার ঘোষণা দেন।

প্রচারণার প্রথম দিনে নরসিংদী সদরের চিনিপুর এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এ সময় ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকনের সঙ্গে বিপুলসংখ্যক দলীয় নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

নেতা-কর্মীরা জানান, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা নির্বাচনি কার্যক্রম শুরু করেছেন। প্রচারণাকালে খায়রুল কবির খোকন স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন খায়রুল কবির খোকন।
প্রতিবেদকের তথ্য

গৌরব সাহা

জেলা প্রতিনিধি (নরসিংদী) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

1

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

2

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

3

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

4

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

5

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

6

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

7

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

8

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

9

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

10

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

11

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

12

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

13

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

14

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

15

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

16

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

17

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

18

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

19

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

20