মনিরামপুর হাসপাতাল বর্তমান দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। কাগজে কলমে এখানে অনেক কিছু থাকলেও বাস্তবে আছে ডুমুরের ফুল। তথ্য অনুসন্ধানে জানা গেছে, ভর্তি রোগীদের ব্যবহার করতে দেওয়া হচ্ছে নোংরা বিছানা চাদর ও জীর্ণ-শীর্ণ ফোম, কোটেশনের নামে স্টোর কিপার সাইফুলের তত্ত্বাবধায়নে যন্ত্রাংশ মেরামতে পুকুর চুরির ঘটনা ঘটেছে। মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে শুধু কাগজে-কলমেই ঠিক চিকিৎসা দেওয়া হয় ও
আছে শৈল চিকিৎসা সরঞ্জমাদি। বাস্তবে তার উল্টো।
নাই নাই শব্দ ব্যবহার হওয়ায় রোগীরা সুচিকিৎসা থেকে বঞ্চিত হয়। রোগীদের ঔষুধ দেওয়া হয় না ফলে কিনতে হয় বাহির থেকে। হাসপাতালে নাই নাই শব্দে ক্ষতিগ্রস্ত হচ্ছে মনিরামপুরবাসী। মনিরামপুরবাসী পরিত্রাণ চায়। এ ব্যাপারে তাঁরা যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।