এডিশন ডেস্কঃ
তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পারফিউম গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ জন নিহত এবং ১ জন আহত হয়েছেন। শনিবার ভোরে দিলোভাসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর ইলহামি আকতাস।
আকতাস স্থানীয় গণমাধ্যম টিআরটি হাবার-কে জানান, অগ্নিনির্বাপক দল, উদ্ধারকর্মী ও পৌরসভা কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তিনি বলেন, “দুঃখজনকভাবে আমাদের ছয়জন নাগরিক প্রাণ হারিয়েছেন। একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”