Primeedition
এডিশন ডেস্ক
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৭:১২ বিকাল
অনলাইন সংস্করণ |66 ভিউ

জুলাই সনদ নিয়ে বিতর্ক আলোচনার মাধ্যমে অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল

জুলাই সনদ নিয়ে বিতর্ক আলোচনার মাধ্যমে অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল
জুলাই সনদ বিতর্ক আলোচনার মাধ্যমে অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, এ বিষয়ে সংসদে একটি কমিটি গঠন করা হয়েছে। আমাদের আহ্বান থাকবে বিরোধী দল আসবে, এই কমিটিতে যোগ দেবে। আলোচনার মাধ্যমে সমাধান করবে।

রোববার (১৯ জুলাই) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) সেমিনার হলে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানানো এবং ‘ফ্যাসিবাদী শাসনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি) এই অনুষ্ঠানের আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভ্রান্তির চেষ্টা করা হচ্ছে। জুলাই সনদে যেসব রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, সেখানে পরিষ্কার করে বলা আছে, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি, নির্বাচনের মধ্যমে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে, সেই দলের মেনিফেস্টো অনুযায়ী তারা কাজ করবে। বিষয়টি কেন জানি আমরা অ্যাভোয়েড করে যাচ্ছি।’

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আমাদের আস্থা ও বিশ্বাস আছে আমরা ন্যয় ও ইনসাফের রাষ্ট্র গঠন করতে পারব। বিএনপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছে সরকার।

এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ একদলীয় ব্যবস্থা বাকশাল কায়েম করতে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। তারা গুম, খুন, নিপীড়ন নির্যাতন চালিয়েছে।

১৯৭১ সালের পর থেকে বাংলাদেশ লম্বা যুদ্ধে লড়ছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এ দেশের মানুষকে সব সময় তার অধিকারের জন্য লড়াই করতে হয়েছে। কিন্তু যে আশা নিয়ে তারা লড়াই করেছে তা পূরণ হয়নি।

২০২৪-এর গণঅভ্যুত্থান মানুষের মধ্যে নতুন আশা তৈরি করেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এর মাধ্যমে নতুন করে রাষ্ট্র নির্মাণের সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগের সদ্ব্যবহার আমাদের করতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগের বিগত ১৭ বছরে দেশের যে ক্ষতি হয়েছে তার সবকিছু এই অল্প সময়ের মধ্যে শুধরে নেওয়া সম্ভব নয়। কিন্তু কাজটা শুরু হয়েছে এটা বলা যায়।
👤
নাইম ইসলাম
স্টাফ রিপোর্টার

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৪ এমপির বাড়ি ঘর ভাংচুর করেছে এলাকাবাসী

1

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

2

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

3

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

4

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

5

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

6

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

7

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

8

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

9

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

10

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

11

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

12

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

13

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

14

ঝালকাঠিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক

15

সিলেটে পৌঁছেছেন এগারো দলের নেতৃবৃন্দ

16

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার হাফিজ উদ্

17

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছ

18

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

19

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

20