যশোরের মনিরামপুর উপজেলা জালঝাড়া গ্রামের মহসিন আলীর বসতবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
জানাগেছে পিতা পুত্রের মধ্যে দীর্ঘদিন কলহের জের হিসেবে সোমবার রাতে পুত্র আল আমিন নিজ পিতার বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনে বসতবাড়ি সম্পুর্ন ছাই হয়ে যায়। আল আমিন বর্তমান পলাতক রয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি বলে জানাগেছে।