Primeedition
এডিশন ডেস্কঃ
যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে গত ৩ নভেম্বর ৩৫০০ (তিন হাজার পাঁচশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার করে।
যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন ১২নং ফতেপুর ইউনিয়নের ২নং বাউলিয়া চাদপাড়া ওয়ার্ডের জয় স্টোরের সামনে হতে মোঃ কুদ্দুস আলী (২৬) এর কাধে থাকা কালো রংয়ের স্কুলব্যাগের মধ্যে ২০ (বিশ) টি নীল রংয়ের জিপারযুক্ত পলিথিনে রক্ষিত ব্যাগ থেকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
যশোর জেলা গোয়েন্দা শাখা জানান ৩৫০ গ্রাম মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট যার অবৈধ বাজারমূল্য অনুমান ১০,৫০,০০০/- (দশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।
আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে যশোর জেলার একাধিক থানায় ০৪(চার)টি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রয়েছে।
যশোর জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ কামাল হোসেন বাদী হয়ে আসামীর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এজাহার দায়ের করেন।
মন্তব্য করুন