নরসিংদীতে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ, ২ লাখ টাকা চাঁদা দাবি; ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত আটক
নরসিংদীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণ এবং ঘটনার ভিডিও ধারণের অভিযোগ উঠেছে আশরাফুল ইসলাম রোহানের বিরুদ্ধে। পরে ভুক্তভোগীর কাছ থেকে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর পরিবার জানায়, অভিযুক্ত রোহান বিয়ের আশ্বাস দিয়ে তরুণীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে তাকে কৌশলে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন এবং ঘটনার ভিডিও ধারণ করেন। পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ২ লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগে বলা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে মামলা গ্রহণে প্রথমে টালবাহানার অভিযোগ ওঠে। তবে অভিযোগের প্রায় ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।
নরসিংদী মডেল থানার এক কর্মকর্তা জানান, অভিযোগ পাওয়ার পরপরই তদন্ত শুরু করা হয়। এসআই বাবুলের নেতৃত্বে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।