নোয়াখালী হাতিয়ায় ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী আব্দুল হান্নান মাসউদের নির্বাচনি পথসভায় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ জন আহত হয়েছে বলে জানা গেছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার তমরদ্দি ইউনিয়নের তালতলা বাজারে অনুষ্ঠিত পথসভায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এনসিপির পক্ষ থেকে, তালতলা বাজারের পথসভায় হান্নান মাসউদের বক্তব্য চলাকালে বিএনপির সমর্থিত লোকেরা সমাবেশস্থলে ইটপাটকেল নিক্ষেপ করে। হঠাৎ এ হামলায় সভাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
হামলায় তমরদ্দি ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের আব্দুর রহমানের ছেলে দিদার উদ্দিন, ৫ নম্বর ওয়ার্ডের মোজাম্মেল হোসেনের ছেলে সম্পদ সহ অন্য একজন আহত হয়। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।