Primeedition
মোঃ মাসুদুর রহমান
শনিবার, ৭ মার্চ ২০২৬, ৯:৫১ সকাল
অনলাইন সংস্করণ |142 ভিউ

বাঘারপাড়ায় অসহায়দের মুখে ঈদের হাসি

যশোরে বাঘারপাড়ায় অসহায়দের মুখে ঈদের হাসি: স্বেচ্ছাসেবক দল নেতা শামীম আক্তারের উপহার বিতরণ
যশোরে বাঘারপাড়ায় অসহায়দের মুখে ঈদের হাসি: স্বেচ্ছাসেবক দল নেতা শামীম আক্তারের উপহার বিতরণ
যশোরের বাঘারপাড়ায় নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদ উপহার বিতরণ করেছেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শামীম আক্তার। 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে শুক্রবার বিকেলে বাঘারপাড়া পৌরসভা ও চাড়াভিটা এলাকার বিভিন্ন স্থানে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এদিন প্রায় ৫শ’ ভ্যানচালক ও ইজিবাইক চালকের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে ছিল সেমাই, চিনি, ভোজ্য তেল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী, যা পেয়ে খুশি হন উপকারভোগীরা।

উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন সুহুদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম, খালেদ হোসেন তুষারসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় শামীম আক্তার সাংবাদিকদের জানান, ঈদকে সামনে রেখে অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ হিসেবে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, “এবারের ঈদে এক হাজার অসহায় মানুষের মাঝে ঈদ উপহার পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। আগামীকালও উপজেলার বিভিন্ন এলাকায় এই কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, মানুষের মুখে হাসি ফোটানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

প্রতিবেদকের তথ্য

মোঃ মাসুদুর রহমান

স্টাফ রিপোর্টার (যশোর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

1

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

2

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

3

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

4

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

5

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

6

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

7

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

8

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

9

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

10

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

11

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

12

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

13

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

14

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

15

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

16

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

17

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

18

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

19

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

20