Primeedition
এডিশন ডেস্ক
বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫, ৩:১৩ দুপুর
অনলাইন সংস্করণ |252 ভিউ

খুলনা ১ আসনে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী

জামায়াত আমির ও সেক্রেটারীর মাঝে বাবু কৃষ্ণ নন্দী
জামায়াত আমির ও সেক্রেটারীর মাঝে বাবু কৃষ্ণ নন্দী


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে প্রার্থী পরিবর্তন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। হিন্দু অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত এই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে কৃষ্ণ নন্দী নামের এক ব্যবসায়ীর নাম ঘোষণা করা হয়েছে।

 

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় জামায়াতের খুলনা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সভা থেকে ওই আসনের জন্য কৃষ্ণ নন্দীর নাম ঘোষণা করা হয়। এর আগে খুলনা ১ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে বটিয়াঘাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু ইউসুফকে ঘোষণা দেয়া হয়েছিল ‌।

 

কৃষ্ণ নন্দীর মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা জামায়াতের একাধিক নেতাকর্মী ও কৃষ্ণ নন্দী নিজেই। এর আগে গত সপ্তাহে তাকে ওই আসনে প্রার্থী করা হতে পারে বলে গুঞ্জন শুরু হয়েছিল। কৃষ্ণ নন্দী জামায়াতের ডুমুরিয়া উপজেলা সনাতন শাখার সভাপতি।

 

খোঁজ নিয়ে জানা গেছে, কৃষ্ণ নন্দী একজন ব্যবসায়ী। ডুমুরিয়া উপজেলার চুকনগর বাণিজ্যিক এলাকায় তার বাড়ি। সেখানে তার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

গণঅভ্যুত্থান পরবর্তী তিনি জামায়াতের সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের (ডুমুরিয়া-ফুলতলা) প্রার্থী মিয়া গোলাম পরওয়ারের সাথে সখ্যতা গড়ে তোলেন। জামায়াতের বিভিন্ন সভা-সমাবেশে মঞ্চে বক্তব্য ও দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে দেখা গেছে কৃষ্ণ নন্দীকে।

নির্বাচনে প্রার্থী হওয়ার ব্যাপারে জানতে চাইলে কৃষ্ণ নন্দী জানান, ‘অবশেষে প্রথম হিন্দু প্রার্থী হিসেবে জামায়াত আমাকে মনোনয়ন দিয়েছে।

 

নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী কৃষ্ণ নন্দী। আগামীকাল থেকেই মাঠে নির্বাচনী প্রচারণায় কাজ শুরু করবেন।

তবে গত সপ্তাহে কৃষ্ণ নন্দী নিজেকে খুলনা ১ আসনে তাকে কেন্দ্র থেকে গ্রীন সিগন্যাল দেয়া হয়েছে বলে জানিয়েছিলেন। এর পর থেকে তার সঙ্গে আওয়ামী লীগের এমপি ও সাবেক মন্ত্রীর সখ্যতার ছবি গণমাধ্যমে ভাইরাল হয়। এছাড়া তাকে বহিরাগত আখ্যা দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সভা সমাবেশে বক্তব্য দিতে দেখা যায়।

👤
নাইম ইসলাম

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

1

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

2

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

3

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

4

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

5

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

6

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

7

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

8

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

9

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন আটক

10

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

11

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

12

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

13

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

14

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

15

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

16

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

17

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

18

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

19

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

20