Primeedition
জনপ্রিয় ইসলামী বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা আবেদন গ্রহণ করেছেন আদালত। খুলনার মূখ্য মাহনগর হাকিম এর সোনাডাঙ্গা আমলী আদালতের বিচারক আসাদুজ্জামান খান গ্রহণ করে তদন্তের জন্য সোনাডাঙ্গা মডেল থানার ওসিকে নির্দেশ প্রদান করেন।
এর আগে রবিবার আদালতে আরজি পেশ করেন আরাফত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি মো. জহিরুল ইসলাম বাপ্পি।
মামলার আইনজীবী বাবুল হাওলাদার বলেন, রবিবার আদালতে আরজি দাখিল করা হয়েছিল। সোমবার আদালত মামলাটি গ্রহণ করে তা তদন্তের জন্য সোনাডাঙ্গা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মন্তব্য করুন