Primeedition
এডিশন ডেস্ক
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ৬:২৪ বিকাল
অনলাইন সংস্করণ |196 ভিউ

মনোনয়ন সংগ্রহে বৈচিত্র্য আনলেন শিশির মনির

মনোনয়ন সংগ্রহে বৈচিত্র্য আনলেন শিশির মনির
প্রাইম এডিশন::

রিকশায় করে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন তিনি। সঙ্গে ছিলেন কৃষক, বীর মুক্তিযোদ্ধা, আলেম, পুরোহিত, রাজনীতিক, শিক্ষক, শারীরিক প্রতিবন্ধী ও দুই ধর্মের দুজন নারী প্রতিনিধি। মনোনয়নপত্র সংগ্রহ করে বললেন—এই বৈচিত্র্য, এই ঐক্য ধরে রাখতে হবে।

বিভিন্ন শ্রেণির মানুষকে সঙ্গে নিয়ে আজ শুক্রবার দুপুরে এভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন সুনামগঞ্জ-২ আসনের (দিরাই, শাল্লা) জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনির। তিনি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সেক্রেটারি জেনারেল।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজিব সরকারের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহের পর শিশির মনির সাংবাদিকদের বলেন, ‘আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে নতুন দিরাই-শাল্লা গড়তে চাই। যেখানে সবাই যাঁর যাঁর প্রাপ্য সম্মান, মর্যাদা পাবেন। আমরা চাই, দিরাই ও শাল্লায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হোক। সবার অংশগ্রহণে একটা অবাধ–সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে—এটা আমার বিশ্বাস। নির্বাচনের শেষ দিন পর্যন্ত আমরা নির্বাচনী আচরণবিধি মেনে চলব।’

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে শিশির মনির বলেন, প্রশাসন যাতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য সর্বদা সচেষ্ট থাকে। কারও মনে যেন কোনো ভয়ভীতি না থাকে, নির্বাচনে সেই পরিবেশ প্রশাসনকে সৃষ্টি করতে হবে। সবাই যেন উৎসবের আমেজে ভোট দিতে যায়, ভোট দিতে পারে।

মনোনয়নপত্র সংগ্রহের সময় শিশির মনিরের সঙ্গে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষক পুলিন বিহারী দাস, বীর মুক্তিযোদ্ধা পান্ডব চন্দ্র দাস, দিরাই উপজেলা জামায়াতের আমির আবদুল কদ্দুস, পুরোহিত আশীষ চক্রবর্তী, কৃষক সুধাংশু বিশ্বাস, রাবেয়া মনির, সুষমা পাল, শারীরিক প্রতিবন্ধী সমরাজ মিয়া প্রমুখ।

সুনামগঞ্জ-২ আসনে এবার বিএনপি মনোনীত প্রার্থী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. নাছির চৌধুরী। তিনিও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নাছির চৌধুরী এখানে পাঁচবার জাতীয় সংসদ নির্বাচনে এবং দুইবার উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়েছেন। অন্যদিকে শিশির মনির এখানে প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন।
👤
নাইম ইসলাম

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

1

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

2

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

3

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

4

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

5

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

6

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

7

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

8

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

9

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন আটক

10

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

11

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

12

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

13

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

14

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

15

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

16

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

17

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

18

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

19

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

20