Primeedition
গৌরব সাহা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৫৩ সকাল
অনলাইন সংস্করণ |131 ভিউ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নরসিংদীতে যৌথ বাহিনীর সমন্বয় সভা অনুষ্ঠিত

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে নরসিংদীতে যৌথ বাহিনীর এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার নরসিংদী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, স্থানীয় প্রশাসন, বিজিবি, র‌্যাব, আনসার ও ভিডিপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সভায় নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা ও যৌথ বাহিনীর গৃহীত সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নরসিংদীর সাধারণ ভোটাররা যেন নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে লক্ষ্যে যৌথ বাহিনী সর্বোচ্চ সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

সমন্বয় সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্‌-আল-ফারুক।
সভায় উপস্থিত ছিলেন লে. কর্নেল শামীম রহমান, অধিনায়ক, ৯ সিগন্যাল ব্যাটালিয়ন; লে. কর্নেল মোঃ আবু বকর, অধিনায়ক, ১২ ল্যান্সারস, রায়পুরা আর্মি ক্যাম্প; মেজর মোঃ রায়হান মোস্তাফিজ, উপ-অধিনায়ক, নরসিংদী আর্মি ক্যাম্প; মেজর মোঃ শরিফুল ইসলাম, উপ-অধিনায়ক, ৬৩ বিজিবি, রায়পুরা বিজিবি ক্যাম্প।

এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ কলিমুল্লাহ, জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি জনাব এস. এম. আকতারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আশিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব সুজন চন্দ্র সরকার, ক্যাম্প কমান্ডার র‌্যাব-১১ নরসিংদী জনাব মোঃ আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (জেলা প্রশাসক কার্যালয়) জনাব সামিনা তানীসহ বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
প্রতিবেদকের তথ্য

গৌরব সাহা

জেলা প্রতিনিধি (নরসিংদী) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

1

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

2

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

3

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

4

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

5

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

6

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

7

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

8

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

9

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

10

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

11

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

12

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

13

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

14

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

15

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

16

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

17

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

18

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

19

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

20