Primeedition
গৌরব সাহা
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৯ দুপুর
অনলাইন সংস্করণ |132 ভিউ

সরকার গঠনের দ্বারপ্রান্তে বিএনপি, রাষ্ট্রপতি পদে জল্পনা তুঙ্গে

সরকার গঠনের দ্বারপ্রান্তে বিএনপি, রাষ্ট্রপতি পদে জল্পনা তুঙ্গে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠনের দ্বারপ্রান্তে পৌঁছেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে দলটি।

সরকার গঠনের প্রস্তুতির পাশাপাশি বিএনপির ভেতরে ও রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে—দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন।

দলীয় ও সংশ্লিষ্ট রাজনৈতিক সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান এবং নজরুল ইসলাম খান। তবে নেতৃত্ব পর্যায়ের আলোচনায় মির্জা ফখরুল ও খন্দকার মোশাররফ—এই দুই নেতার নামই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে।

একই সঙ্গে দলীয় সিদ্ধান্তে রাষ্ট্রপতি পদে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হলে ড. আবদুল মঈন খানকে জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব দেওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানা গেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাষ্ট্রপতি ও স্পিকার—এই দুটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে কারা আসছেন, তা বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল ও রাষ্ট্র পরিচালনার ধরন সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা দেবে।

এদিকে শপথ গ্রহণের পরপরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদকের তথ্য

গৌরব সাহা

জেলা প্রতিনিধি (নরসিংদী) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

1

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

2

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

3

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

4

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

5

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

6

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

7

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

8

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

9

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

10

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

11

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

12

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

13

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

14

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

15

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

16

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

17

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

18

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

19

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

20