Primeedition
গৌরব সাহা
মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ২:৩৯ দুপুর
অনলাইন সংস্করণ |128 ভিউ

নরসিংদীতে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ইউপি সদস্য আটক

নরসিংদীতে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ইউপি সদস্য আটক
নরসিংদীতে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক ইউপি সদস্যকে আটক করেছে নরসিংদী সদর মডেল থানা পুলিশ। রবিবার (১ মার্চ) রাতে নরসিংদী শহরের ব্রাহ্মন্দী এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ইউপি সদস্য মো. খলিলুর রহমান নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের মৃত রফিক মুন্সির ছেলে। তিনি চিনিশপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য।

বিষয়টি নিশ্চিত করেছেন এ আর এম আল মামুন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), নরসিংদী সদর মডেল থানা।

ওসি জানান, আটক খলিলুর রহমান এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। এর আগে তিনি মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র ও বিস্ফোরক আইনে দায়েরকৃতসহ মোট ১৪ থেকে ১৫টি মামলা রয়েছে। এছাড়া একটি মামলায় তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। বেশ কয়েকদিন ধরে পুলিশ তাকে খুঁজছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে
প্রতিবেদকের তথ্য

গৌরব সাহা

জেলা প্রতিনিধি (নরসিংদী) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

1

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

2

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

3

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

4

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

5

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

6

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

7

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

8

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

9

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

10

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

11

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

12

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

13

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

14

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

15

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

16

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

17

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

18

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

19

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

20