Primeedition
মোঃ মিহাদুল ইসলাম
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ৯:৪১ সকাল
অনলাইন সংস্করণ |90 ভিউ

নওগাঁয় ২০০ গ্রাম হেরোইনসহ দুই যুবক গ্রেফতার

নওগাঁয় ২০০ গ্রাম হেরোইনসহ দুই যুবক গ্রেফতার
নওগাঁর নিয়ামতপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। 

সোমবার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁর পুলিশ সুপারের দিক নির্দেশনায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়ামতপুর থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে চৌড়াপাড়া গ্রামের নিয়ামতপুর-ধানসূরা আঞ্চলিক মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট বসায়। এসময় ওই রাস্তা দিয়ে আসা একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেয় পুলিশ। পরে মোটরসাইকেলে থাকা দুই আরোহীর দেহ তল্লাশি করে পৃথক দুইটি প্যাকেটে ১০০ গ্রাম করে মোট ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে থানায় নেওয়া হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বালুয়াচরি গ্রামের মোঃ মেছের আলীর ছেলে মোঃ মেজবাউল হক বাচ্চু (৩৮) এবং একই থানার আলহাজ্ব আহমেদ আলী বিশ্বাসের টোলা গ্রামের মোঃ গোলাম আজমের ছেলে মোঃ আসাদুজ্জামান নয়ন (২৬)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা শিকার করেছেন তারা বিক্রয়ের উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য বহন করে নিয়ামতপুর থানা এলাকায় নিয়ে আসছিলেন। 

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে নিয়ামতপুর থানা পুলিশ।
প্রতিবেদকের তথ্য

মোঃ মিহাদুল ইসলাম

স্টাফ রিপোর্টার (বদলগাছি) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

1

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

2

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

3

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

4

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

5

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

6

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

7

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

8

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

9

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

10

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

11

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

12

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

13

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

14

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

15

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

16

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

17

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

18

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

19

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

20