Primeedition
গৌরব সাহা
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৬:২১ বিকাল
অনলাইন সংস্করণ |143 ভিউ

নজরপুরে মোবাইল কোর্ট: ৬ প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা

নজরপুরে মোবাইল কোর্ট: ৬ প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা
নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের বালুয়াঘাট ও কালাইগোবিন্দপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকারের নেতৃত্বে এবং নরসিংদী সদর মডেল থানা পুলিশের সহায়তায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে বিভিন্ন খাবার হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, ট্রেড লাইসেন্স না থাকা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং সিলিন্ডার গ্যাসের অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৬টি পৃথক মামলায় ৬টি প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এ সময় বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ী ও ভোক্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
প্রতিবেদকের তথ্য

গৌরব সাহা

জেলা প্রতিনিধি (নরসিংদী) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

1

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

2

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

3

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

4

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

5

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

6

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

7

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

8

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

9

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

10

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

11

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

12

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

13

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

14

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

15

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

16

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

17

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

18

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

19

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

20