Primeedition
গৌরব সাহা
শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৮ দুপুর
অনলাইন সংস্করণ |144 ভিউ

মেহেরপাড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসেবে ভিপি মনিরকে চায় এলাকাবাসী

মেহেরপাড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসেবে ভিপি মনিরকে চায় এলাকাবাসী
নরসিংদী জেলার রাজনীতিতে তারুণ্যের সাহসী কণ্ঠ ও আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত ভিপি মনির হোসেনকে আগামী দিনে মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী। তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে তাকে ঘিরে ইতিবাচক আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে।

ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এই নেতা নরসিংদী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সদর থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক এবং মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ এবং কর্মীদের সাথে সুসম্পর্কের কারণে তিনি দলীয় অঙ্গনে একজন গ্রহণযোগ্য মুখ হিসেবে পরিচিত।

এছাড়াও নরসিংদী চেম্বার অব কমার্সের পরিচালক হিসেবে ব্যবসায়ী মহলেও তিনি আস্থা অর্জন করেছেন। রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন এবং একাধিকবার কারা নির্যাতনের শিকার হওয়ার অভিজ্ঞতা তাকে আরও দৃঢ় ও পরিণত করেছে বলে মনে করেন তার সমর্থকরা।

স্থানীয়দের প্রত্যাশা, জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলে ভিপি মনির হোসেন মেহেরপাড়া ইউনিয়নকে একটি আধুনিক ও ডিজিটাল ইউনিয়নে রূপান্তরিত করতে কাজ করবেন। অবহেলিত এলাকাগুলোর অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা জোরদার করার মাধ্যমে তিনি জনকল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন—এমনটাই আশা এলাকাবাসীর।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল পর্যায়ে সক্রিয় ও জনপ্রিয় নেতৃত্ব হিসেবে ভিপি মনির হোসেন ইতোমধ্যে নিজস্ব অবস্থান সুদৃঢ় করেছেন। এখন দেখার বিষয়, স্থানীয় সরকার নির্বাচনে জনগণের প্রত্যাশা কতটা বাস্তবে রূপ পায়।
প্রতিবেদকের তথ্য

গৌরব সাহা

জেলা প্রতিনিধি (নরসিংদী) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

1

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

2

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

3

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

4

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

5

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

6

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

7

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

8

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

9

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

10

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

11

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

12

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

13

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

14

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

15

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

16

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

17

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

18

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

19

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

20