Primeedition
গৌরব সাহা
বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৯ দুপুর
অনলাইন সংস্করণ |147 ভিউ

মাদকমুক্ত সমাজ গড়তে ডিএনসি নরসিংদীর অনন্য সাফল্য: ২৪ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

মাদকমুক্ত সমাজ গড়তে ডিএনসি নরসিংদীর অনন্য সাফল্য: ২৪ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

​মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এরই ধারাবাহিকতায় জেলা কার্যালয়, নরসিংদীর একটি চৌকস টিম ১৭ ফেব্রুয়ারি দুপুরে এক সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করেছে।

​দুপুর ১৩:০০ ঘটিকা থেকে ১৩:৪০ ঘটিকা পর্যন্ত নরসিংদী সদর থানাধীন বীরপুর গ্রামে এই ঝটিকা অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে বীরপুর গ্রামস্থ জনৈক অনন বর্মণের চা দোকানের সামনে রাস্তার ফুটপাতে তল্লাশি চালিয়ে ২৪ (চব্বিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
​অভিযান চলাকালে মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে হাতেনাতে গ্রেপ্তার করা হয়:
​মোঃ হাবিবুর রহমান (৩২), পিতা- মিজান মিয়া, সাং- সিংগার বিল, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
​এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিদর্শক কিংকর কুমার রায় বাদী হয়ে নরসিংদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

​নরসিংদীতে মাদকের বিস্তার রোধে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এমন তৎপরতা সর্বমহলে প্রশংসিত হচ্ছে। নিয়মিত অভিযানের মাধ্যমে মাদকের বড় বড় চালান জব্দ করে যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে তাদের এই পেশাদারিত্ব ও সাহসিকতা অত্যন্ত আশাব্যঞ্জক। জনস্বার্থে ডিএনসি-র এমন আপসহীন অবস্থান মাদকমুক্ত নরসিংদী গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

​তথ্যসূত্র: উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নরসিংদী।
প্রতিবেদকের তথ্য

গৌরব সাহা

জেলা প্রতিনিধি (নরসিংদী) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসলাম এখন বিএনপি এমপির পিএস

1

আগস্ট মাস অতিতে গুরুত্বপূর্ণ না হলেও বর্তমানে গুরুত্বপূর্ণ।

2

গোপালগঞ্জ বিএনপিকে ডুবাতে এক বদরুল যথেষ্ট

3

হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেবে না ভারত

4

সড়কের বেহাল দশা। রয়েছে এতিম অবস্থায়। উদ্ধার করে না কেউ

5

জামায়াত ঠেকাতে আওয়ামীলীগ এনে লাভ হবে না

6

রক্তের বিনিময়ে অর্জিত জুলাইয়ের নতুন বাংলাদেশে নব্য ফ্যাসিব

7

৫ আগষ্ট ১১ দলের সমাবেশ

8

এনসিপির সমাবেশের পাশে জামায়াত শিবিরের শো ডাউন

9

মাদক মামলায় ছাত্রদল সভাপতি আটক

10

জামায়াত সহ ১১ দলীয় জোট শ্রমিকরা বাদে সবদল ভারতের পকেটে

11

শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে

12

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

13

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

14

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

15

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

16

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

17

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

18

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

19

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

20