বৃষ্টি হলে রাস্তার কাদাপানিতে মেশে পথচারীদের চোখের পানি। নির্বাচন আসে যায়, প্রার্থীদের থাকে আশ্বাস। ক্ষমতা পেয়ে ভুলে যায় সব। সড়কটি পড়ে থাকে এতিম অবস্থায়। আছে যুগের পর যুগ। আজো কেউ আশ্বাস বাস্তবায়নে হাত বাড়ায়নি। চিত্রটি যশোরের মনিরামপুর উপজেলার ইত্তা গ্রামের জিয়া মোড়ের।