বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) গভীর শোক প্রকাশ করেছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ ও এজিএস মহিউদ্দিন খান স্বাক্ষরিত এক শোকবাণীতে বলা হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পর দেশের এক অন্ধকার সময়ে বেগম খালেদা জিয়া দৃঢ় সংকল্প নিয়ে উঠে দাঁড়িয়েছিলেন। স্বৈরাচারী শাসন ও রাজনৈতিক বৈরিতার বিরুদ্ধে তিনি গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে জনপ্রত্যাশার প্রতীক হিসেবে আবির্ভূত হন।