Primeedition
এডিশন ডেস্ক
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ৬:০০ বিকাল
অনলাইন সংস্করণ |351 ভিউ

খুলনায় একই পরিবারের ৩জনসহ ৪ খুন

ছবি : উৎসুক জনতা
ছবি : উৎসুক জনতা
খুলনায় নানী ও তার দুই নাতিসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। 

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নগরীর সোনাডাঙ্গা ও লবনচরা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 


নগরীর লবনচরা থানাধীন ৩১নং ওয়ার্ডের মুক্তা কমিশনারের কালভার্টের পাশে দরবেশ মোল্লা গলির একটি বাড়ি থেকে তিনটি লাশ উদ্ধার হয়েছে। 

নিহতরা হলেন- মহিদুন্নেছা (৫৫), তার দুই নাতি ফাতিহা (৬) ও মুস্তাকিম (৮)। নিজ বাড়ির মুরগির খামার থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। 

নিহত শিশুর মা রুবি বেগম বলেন, আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। সকাল ৮টার সময় তাদের বাড়িতে রেখে বের হয়ে গেছি। সন্ধ্যায় বাড়ি ফিরে তাদের কাউকে না পেয়ে খোঁজা শুরু করি। পরে তাদের তিনজনকে মুরগির খামারের ভেতরে মৃত দেখতে পাই। আমার চিৎকারে প্রতিবেশীরা এসে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাদের উদ্ধার করে। 

অন্যদিকে নগরীর সোনাডাঙ্গা থানা এলাকার করিমনগর মোড় এলাকায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আলাউদ্দিন মৃধা (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পূর্ব শত্রুতার জেরে আলাউদ্দিনকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ। 

নিহত আলাউদ্দিন করিমনগর এলাকার মনা মুন্সির ছেলে। 

সোনাডাঙ্গা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন হাওলাদার জানান, আলাউদ্দিন করিমনগর এলাকার ইলোরা বেগমের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। সন্ধ্যায় তিনি স্ত্রীসহ ঘরের বারান্দার সিঁড়িতে বসে কথা বলছিলেন। এ সময় ৬ থেকে ৭ জন দুর্বৃত্ত বাড়িতে ঢুকে আলাউদ্দিনের সঙ্গে কথা বলতে থাকে। হঠাৎ তারা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। দুটি গুলি তার বুকে ও পেটে লাগে। পরে তারা ধারালো ছুরি দিয়ে তার গলায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিআইডিকে জানায়। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়। 

তিনি বলেন, আলাউদ্দিন মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন এবং দীর্ঘদিন কারাভোগের পর ১০ দিন আগে জামিনে মুক্তি পান। মুক্তির পর তিনি দিনমজুরের কাজ করতেন। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে- তা নিশ্চিত হওয়া যায়নি।

হত্যাকাণ্ডের বিষয় নিয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) রাশিদুল ইসলাম খান বলেন, দুটোই পৃথক ঘটনা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। খুনের সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। 
👤
নাইম ইসলাম
সিনিয়র স্টাফ রিপোর্টার

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

1

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

2

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

3

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

4

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

5

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

6

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

7

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

8

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

9

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন আটক

10

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

11

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

12

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

13

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

14

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

15

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

16

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

17

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

18

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

19

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

20