Primeedition
মেহেদী হাসান আনাস
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৫০ দুপুর
অনলাইন সংস্করণ |163 ভিউ

ভূগর্ভস্থ নতুন মিসাইল ঘাঁটি উন্মোচন করল ইরান

ভূগর্ভস্থ নতুন মিসাইল ঘাঁটি উন্মোচন করল ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মাটির নিচে অবস্থিত নতুন একটি মিসাইল ঘাঁটি উন্মোচন করেছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বুধবার (৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে।

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহমান মৌসাভি এবং বিপ্লবী গার্ডের এরোস্পেস শাখার প্রধান সায়েদ মাজেদ মৌসাভির উপস্থিতিতে ঘাঁটিটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় শীর্ষ সামরিক কর্মকর্তারা বিপ্লবী গার্ডের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও প্রস্তুতির বিভিন্ন দিক পর্যালোচনা করেন। অন্যান্য ঊর্ধ্বতন কমান্ডারদেরও এ বিষয়ে অবহিত করা হয়।

ঘাঁটি পরিদর্শনকালে সশস্ত্র বাহিনীর প্রধান বলেন, সম্ভাব্য যেকোনো হুমকির মোকাবিলায় ইরান পুরোপুরি প্রস্তুত। তিনি জানান, গত বছরের জুনে ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর ইরান তাদের সামরিক কৌশলে পরিবর্তন এনেছে। এখন প্রতিরক্ষামূলক অবস্থান থেকে সরে এসে আক্রমণাত্মক কৌশল গ্রহণ করা হয়েছে, যার আওতায় স্বল্প সময়ে ও বৃহৎ পরিসরে অভিযান পরিচালনার সক্ষমতা বাড়ানো হয়েছে। একই সঙ্গে অসম যুদ্ধ ও প্রতিপক্ষের সামরিক কৌশল ভেঙে দেওয়ার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।
প্রতিবেদকের তথ্য

মেহেদী হাসান আনাস

সিনিয়র স্টাফ রিপোর্টার অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসলাম এখন বিএনপি এমপির পিএস

1

আগস্ট মাস অতিতে গুরুত্বপূর্ণ না হলেও বর্তমানে গুরুত্বপূর্ণ।

2

গোপালগঞ্জ বিএনপিকে ডুবাতে এক বদরুল যথেষ্ট

3

হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেবে না ভারত

4

সড়কের বেহাল দশা। রয়েছে এতিম অবস্থায়। উদ্ধার করে না কেউ

5

জামায়াত ঠেকাতে আওয়ামীলীগ এনে লাভ হবে না

6

রক্তের বিনিময়ে অর্জিত জুলাইয়ের নতুন বাংলাদেশে নব্য ফ্যাসিব

7

৫ আগষ্ট ১১ দলের সমাবেশ

8

এনসিপির সমাবেশের পাশে জামায়াত শিবিরের শো ডাউন

9

মাদক মামলায় ছাত্রদল সভাপতি আটক

10

জামায়াত সহ ১১ দলীয় জোট শ্রমিকরা বাদে সবদল ভারতের পকেটে

11

শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে

12

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

13

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

14

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

15

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

16

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

17

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

18

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

19

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

20